# Tags

তালায় মাদক ও অনলাইন জুয়া সম্রাট মোহাম্মদ আলীর বিরুদ্ধে নিউজ প্রকাশের পর তালা প্রেসক্লাবের সাংবাদিককে হত‍্যার হুমকি! ‎

তালা, সাতক্ষীরা প্রতিনিধি ::তালায় মাদক ও অনলাইন জুয়া সম্রাট মোহাম্মদ আলীর বিরুদ্ধে নিউজ প্রকাশ করায় প্রশাসন নড়েচড়ে বসে। ফলে প্রেসক্লাবের সাংবাদিককে হত‍্যা ও গুমের হুমকি শুরু হয়েছে। তালা প্রেসক্লাবের সদস‍্য রফিকুল ইসলাম (নয়ন) এই সত‍্য নিউজ প্রকাশের পর গত শুক্রবার রাতে পুলিশ মোহাম্মদ আলির বাড়ি হানা দিলে পুলিশের উপস্থিতি টেরপেয়ে বাড়ি থেকে সরেগিয়ে মহান্দী পূর্বপাড়া গ্রামের মৃত শওকত মোড়লের ছেলে  মোহাম্মদ মোড়ল তাকে এই হুমকি দেয়। এব‍্যাপারে রফিকুল ইসলাম নয়ন জীবনের নিরাপত্তার জন‍্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

‎বিবরণে জানাযায়, তালার  মাদক, অনলাইন জুয়ার এজেন্ট ও পতিতা ব্যবসা রমরমা চালিয়ে যাচ্ছে মোহাম্মদ অলী দম্পতি।  এছাড়াও  চুরি ছিনতাই লুটপাটের অভিযোগ ও রয়েছে তাদের বিরুদ্ধে।  মোহাম্মদ মোড়লের ছোট স্ত্রী আয়েশা বেগমের সহযোগিতায় বাহির থেকে মেয়ে এনে দেহ ব‍্যবসার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ।
‎ফাঁকা বাড়িতে প্রশাসনের নাকের ডগায় এমন নেককারজনক ঘটনায় উদ্বিগ্ন ও অতিষ্ট এলাকাবাসী। এলাকাবাসীর দাবি মোহাম্মদ মোড়ল ও তার স্ত্রী আয়েশা দম্পতির কারনে এলাকায় মাদক, জুয়া ও পতিতা ব্যবসায় নষ্ট হচ্ছে যুব সমাজ,গ্রাম ও অর্ধশত পরিবার। এখনই তাদের এই অবৈধ ব্যাবসা বন্ধ ও প্রতিকার পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

‎স্থানীয় এলাকাবাসী জানান, সাংবাদিক নয়ন সত‍্য নিউজ প্রকাশ করায় তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে বিধায় নয়নকে মাদক দিয়ে ধরিয়ে দেওয়া ও হত‍্যা গুমের হুমকি দিচ্ছে। তারা আরও জানান, এই দম্পতির অবৈধ ব্যবসা দীর্ঘদিনের। এলাকার যুব সমাজ ও পরিবেশ নষ্ট করেছে এই দম্পতি।  মাদক ও জুয়ার জিরো টলারেন্স নীতিতে এই দম্পতি আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

‎তালা প্রেসক্লাবের সদস‍্য রফিকুল ইসলাম নয়ন জানান, এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটলা স্থলে যাই এর সত‍্যতা পেয়ে নিউজ করলে তার গাত্রদাহ শুরু হয়েছে। সে বিভিন্ন সময় বিভিন্ন লোক মারফত আমাকে খুন যখম ও হত‍্যা হুমকি দিচ্ছে। আমি আমার জীবনের নিরাপত্তা সংকটে ভুগছি।
‎তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হয়দার বলেন, সাংবাদিকরা নিউজ কভারেস দিতে গিয়ে যদি জীবন সংকটে পড়ে তাহলে সাংবাদিকতা করবে কিভাবে। এসকল অনলাইন জুয়াখোর মাদক ব‍্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছি।